জেলাভিত্তিক সংবাদ

শিরোনাম

বুধবার, ২৫ জানুয়ারী, ২০১২

রাঙামাটির সুভলং-এ অস্ত্রসহ আটক ৪

রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির বরকল উপজেলার সুভলং এলাকা থেকে অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেনাবাহিনীর সুভলং ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নাজমুল এর নেতৃত্বে চালানো অভিযানে জেলেপাড়া থেকে আমেরিকার তৈরি ১ টি বিদেশী পিস্তল, ২ টি এলজি, ৮ রাউন্ড পিস্তলের গুলি, ৪ রাউন্ড এলজির গুলি সহ সুমন চাকমা, সমীরন চাকমা, লটরেন চাকমা, দয়াবন চাকমা নামের চারজনকে আটক করেছে সেনাসদস্যরা। রাত দশটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের নিয়ে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সুভলং এর আরো বিভিন্নস্থানে তল্লাশি চালাচ্ছিলো সেনাসদস্যরা।

খাগড়াছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি
টিআইবি'র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) খাগড়াছড়ির উদ্যোগে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবহিতা প্রতিষ্ঠার মাধ্যমে সরকারি- বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিদ্যমান সেবাসমূহের মানবৃদ্ধির লক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থাসমূহের প্রতিনিধিদের নিয়ে নেটওয়ার্কিং সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে।
সনাক'র সভাপতি অনন্ত বিহারী খীসার সভাপতিত্বে টিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা শিক্ষা কর্মকতর্া মো. আবদুল লতিফ।

খাগড়াছড়ি সিনিয়র মাদ্রাসার অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়রম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, সরকার ধর্মীয় শিক্ষার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নকে ত্বরান্বিত। পৃথিবীতে যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি ততো বেশি উন্নত। তাই দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা অর্জন করতে হবে। তিনি বলেন, স্কুল কলেজের শিক্ষার পাশাপশি এখন মাদ্রাসা শিক্ষাও সমান তালে এগিয়ে চলেছে। মাদ্রাসা থেকে শিৰা নিয়েও দেশ পরিচালনার গুরম্নত্বপূর্ণ জায়গায় কাজ করা যায়। তাই মানসম্পন্ন শিক্ষা অর্জন করে ভবিষ্যতে মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের দেশ পরিচালনায় আসতে হবে।

শিক্ষা-সমপ্রীতি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করছে সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মামুন অর রশিদ পিএসসি বলেছেন, শিক্ষা, সমপ্রীতি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করাই সেনাবাহিনীর মুল উদ্দেশ্য। শিক্ষা মানুষের চরিত্র গঠন, মানসিকতার বিকাশ ও মনকে কুলশ মুক্ত রাখতে সহায়তা করে। তাই পার্বত্যাঞ্চলের উন্নয়ন এগিয়ে নিতে শিক্ষার উন্নয়নে কাজ করছে খাগড়াছড়ি রিজিয়ন।
তিনি বুধবার দুপুরে খাগড়াছড়ি সদর জোন আয়োজিত শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রাঙামাটিতে সড়ক দূর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত- আহত ২

রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে রাঙামাটি আসার পথে কুতুকছড়ি এলাকায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক স্কুল শিক্ষক। নিহত ব্যক্তির নাম নীলয় নিশিত চাকমা মুন্না (২২)। সে বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের ছয়নালছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এই সময় মোটর সাইকেল আরোহী তার আর দুই সহযোগি কুসুম চাকমা এবং কালা রাখাইন মারাত্মক আহত হয়েছে। নিহত নীলয় রাঙামাটি জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পা্দক ও রাঙামাটি হেডম্যান এসোসিয়েশন এর সাধারন সম্পাদক কেরল চাকমার পুত্র।

রবিবার, ২২ জানুয়ারী, ২০১২

পার্বত্য জেলা পরিষদের নির্বাচন ও গ্যাসের দাবিতে খাগড়াছড়িতে নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি সংসদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

পার্বত্য জেলা পরিষদের নির্বাচন ও মানিকছড়ির সেমুতাঙ গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস তিন পার্বত্য জেলাবাসীদের জন্য সরবরাহের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রামের উপজেলা ও ইউনিয়ন পরিষদের সংগঠন নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি সংসদ। খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি সংসদের সভাপতি ও পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পৌর কাউন্সিল মিলন দেওয়ান মনাঙ, জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা, জেএসএস(এমএন লারমা)-এর কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শক্তিমান চাকমা, খাগড়াছড়ি ল' কলেজের অধ্যক্ষ জনাব খুরশীদ আলম, খাগড়াছড়ি জেলা বার এসোসিয়েশনের সভাপতি জনাব তৈয়ব আলী, এ্যাডভোকেট রিপল চাকমা, আদিবাসী জাতীয় কোয়ালিশনের খাগড়াছড়ি জেলা সভাপতি নমিতা চাকমা, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব শাহাজ উদ্দিন প্রমুখ।

লক্ষীছড়িতে ৩ দিনব্যাপী চক্ষু শিবির ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি গ্রামের চিকিৎসা সুবিধা বঞ্চিত মানুষের চিকিৎসা সুবিধা নিশ্চিত করার জন্য রোববার থেকে ৩ দিনব্যাপী চক্ষু শিবির ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্ধুকছড়ি জোন এ ক্যাম্পের আয়োজন করে।
সকাল ১১টায় গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাঃ মাহবুবুল আলম মোল্লা আনুষ্ঠানিকভাবে চক্ষু শিবির ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি চিকিৎসা কার্যক্রম ঘুরে দেখেন এবং রোগীদের সাথে কথা বলেন। 

শনিবার, ২১ জানুয়ারী, ২০১২

খাগড়াছড়িতে গুলিতে এক গ্রামবাসী নিহত - অপহৃত ২

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির কমলছড়ির নতুনপাড়া এলাকায় শুক্রবার রাতে সন্ত্রাসীদের গুলিতে সুভলেশ চাকমা (৫৫) নামে এক গ্রামবাসী নিহত হয়েছেন। সন্ত্রাসীদের হাতে অপহৃত হয়েছেন শান্তি রঞ্জন চাকমা (১৮) ও লঙ্গুচান চাকমা (২২) নামে আরো দুই গ্রামবাসী। পুলিশ আজ সকালে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনার
সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে গভীর রাতেই ঘটনাস্থলে ছুটে গেছি। সম্ভবত পারিবারিক বিরোধের জের ধরেই এই ঘটনা ঘটে থাকতে পারে।

বৃহষ্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১২

বান্দরবানে শত বছরের ঐতিহ্যবাহী রাজপূণ্যাহ উৎসব শুরু

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে বৃহষ্পতিবার থেকে ঐতিহ্যবাহী বোমাং রাজপূন্যাহ শুরু হয়েছে। বছর শেষে বাৎসরিক জুম খাজনা আদায়ের এ অনুষ্ঠানটি দেখতে সারা দেশ থেকে বান্দরবানে এসে ভিড় জমিয়েছে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। সকাল সাড়ে দশটায় বোমাং রাজা রাজবাড়ি মাঠে স্থাপিত মঞ্চে বসলে জেলার ৭টি উপজেলার ৯৫টি মৌজা এবং রাঙ্গামাটি জেলার কাপ্তাই ও রাজস্থলী দুটি উপজেলার ১৪টি মৌজাসহ মোট ১০৯টি মৌজার হেডম্যান, ৮ শতাধিকেরও বেশি কারবারী, রোয়াজারা বাৎসরিক খাজনা ও উপঢৌকন রাজার হাতে তুলে দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণারয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা, বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে.এম. মোমিনুর রহমান, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার কামরুল আহসান, বিভিন্ন রাজনৈতিক ও সুধী সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

খাগড়াছড়িতে দানবীর ব্রজেন্দ্র নাথ ত্রিপুরার স্মরণসভা

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি শহরের বেশক'টি শিক্ষা-সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিদাতা এবং সাবেক জেলা সমাজকল্যাণ কর্মকর্তা ব্রজেন্দ্র নাথ ত্রিপুরার স্মরণসভা বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সমাজে শিক্ষা বিস্তারে অবদান রাখার জন্য বেশ কয়েকজন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।
খাগড়াপুর কমিউনিটি সেন্টারে সমাজকর্মী প্রবীর ত্রিপুরার সভাপতিত্বে সম্পন্ন এ স্মরণসভায় বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী অজয় ত্রিপুরা, আদর্শ স্কুল পরিচালনা কমিটির সভাপতি ব্রজনাথ রোয়াজা, রাজনীতিবিদ সুধাকর ত্রিপুরা, প্রধান শিক্ষক রামকৃষ্ণ ত্রিপুরা, চন্দ্র কিশোর ত্রিপুরা, সত্যপ্রকাশ ত্রিপুরা, আশাপ্রিয় ত্রিপুরা ও বেলা রোয়াজা।