জেলাভিত্তিক সংবাদ

শিরোনাম

বুধবার, ২৫ জানুয়ারী, ২০১২

শিক্ষা-সমপ্রীতি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করছে সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মামুন অর রশিদ পিএসসি বলেছেন, শিক্ষা, সমপ্রীতি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করাই সেনাবাহিনীর মুল উদ্দেশ্য। শিক্ষা মানুষের চরিত্র গঠন, মানসিকতার বিকাশ ও মনকে কুলশ মুক্ত রাখতে সহায়তা করে। তাই পার্বত্যাঞ্চলের উন্নয়ন এগিয়ে নিতে শিক্ষার উন্নয়নে কাজ করছে খাগড়াছড়ি রিজিয়ন।
তিনি বুধবার দুপুরে খাগড়াছড়ি সদর জোন আয়োজিত শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্ণেল শহীদুল আলম পিএসসি, জোন উপ অধিনায়ক মেজর কাদের ও খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর ইয়াছিন। 


কম্বল বিতরণ শেষে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্ণেল শহীদুল আলম পিএসসি জানান, আজ জোনের অর্থায়নে ৭শ গরীব দুঃখী মানুষের মাঝে কম্বল এবং অন্যান্য শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়াও শিৰার মানোন্নয়ন, সাংস্কৃতিক কর্মকান্ড সমপ্রসারণ, খেলাধুলার উন্নয়ন এবং সর্বোপরি সমপ্রীতি রক্ষায় কাজ করছে খাগড়াছড়ি জোন।