খাগড়াছড়ি প্রতিনিধি
টিআইবি'র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) খাগড়াছড়ির উদ্যোগে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবহিতা প্রতিষ্ঠার মাধ্যমে সরকারি- বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিদ্যমান সেবাসমূহের মানবৃদ্ধির লক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থাসমূহের প্রতিনিধিদের নিয়ে নেটওয়ার্কিং সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে।
সনাক'র সভাপতি অনন্ত বিহারী খীসার সভাপতিত্বে টিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা শিক্ষা কর্মকতর্া মো. আবদুল লতিফ।

তিনি বলেন, পাহাড়ে তুলনামূলক শিক্ষার হার কম যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যে কেউ শিক্ষার উন্নয়নে সহযোগিতা চাইলে সহযোগিতা প্রদান করা হবে। তিনি বলেন সরকারি প্রাথামিক বিদ্যালয়ে ভর্তি হতে, নতুন বই পেতে, বদলী সনদ নিতে ও সমাপনী পরিক্ষায় পাশ করার পর পাশের সনদ নিতে কোন টাকা বা ফি দিতে হয়না। কোন প্রতিষ্ঠানে ফি আদায় করলে তা উপজেলা শিক্ষা অফিসে জানালে সংশ্লিষ্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
খাগড়াছড়িতে সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন উন্নয়মূলক কাজে বেসরকারী উন্নয়ন সংস্থাগুলো নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সভায় যে সমসত্দ কার্যক্রম একাধিক বেসরকারি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে করা হয় তা সমন্বিত ভাবে করার গুরুত্ব অনুধাবন করা হয়, এবং যেসব কর্মসূচী একক ভাবে বাসত্দবায়ন না করে যৌথভাবে করার সুযোগ রয়েছে, তা সমন্বিত ভাবে করার জন্য মতামত দেয়া হয়।
সভায় খাগড়াছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বয় পরিষদ বা জোট গঠনের গুরুত্ব আরোপ করা হয়। আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন জাবারাং কল্যাণ সংস্থার প্রতিনিধি অমল বিকাশ ত্রিপুরা, কাবিদাং প্রতিনিধি শ্যামল চাকমা, পাড়া ট্রাস্টের প্রতিনিধি রিপন চাকমা, আইডিএফ প্রতিনিধ মো. শাহজাহান ও কারিতাস প্রতিনিধি সাইমন্ড শ্যামল আসাম।